• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোঃ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা কবিতা: গোলমরিচের ঝাল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাউনিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অতিবৃষ্টিতে পূর্বধলায় জনজীবন স্থবির, চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা জগন্নাথপুরে এবি পার্টির আলোচনা সভা: জুলাই সনদ ও গণভোটের দাবি ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ সিংগাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্তে ১জনের মৃত্যু সিংড়ায় জামায়াতের গণমিছিল-সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জগন্নাথপুরে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ হরিরামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় বইপড়া কর্মসূচির শুভসূচনা

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয়ের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর “বই পড়ি, দেশ গড়ি” নির্দেশনার আলোকে ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ এর শুভ সূচনা হয়েছে।

আজ জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ নিজে বিভিন্ন স্কুলে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে বই পড়া বিষয়ক আলোচনা করেন। এতে শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সাথে বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন।

পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চিন্তা, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধের চর্চা হোক আমাদের প্রতিদিনের অনুশীলন—এই প্রত্যয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​প্রাথমিকভাবে শিক্ষার্থীদের সাথে সাহিত্যের সম্পর্ক, বই পড়ার উপকারিতা, অংশগ্রহণের নিয়মাবলি এবং আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরে ক্যাম্পেইন পরিচালিত হবে।

​ব্রাহ্মণবাড়িয়া জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই বই পড়া কর্মসূচি আয়োজিত হবে এবং খুঁজে বের করা হবে সেরা সব পাঠকদের, যাদের জন্য থাকবে পুরস্কার ও সনদ। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে থাকবে সাহিত্য আড্ডা এবং উপজেলা ও জেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি আয়োজিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd