• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাইবান্ধা জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে নতুন ঘর পেলেন ‘এক টাকার মাস্টার’ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান পানামনগরে জবি তরুণ লেখক ফোরামের নবীনবরণ ও বনভোজন অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে ফুলেল শুভেচ্ছা ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগের ১২ বছর পেরিয়ে ১৩তম বছরে নুর ইসলাম মৃধা দম্পতি অণুগল্প: সঠিক ঠিকানা নাগেশ্বরীতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তরার বিরামপুরে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদান, সেলাই মেশিন ও চেক বিতরণ নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮

শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুলতান মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে ছাতার ছায়া

Reporter Name / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:

শিবপুরের আকাশ শীতের দুপুরের আলোর উজ্জ্বলতা, তখন শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উঠানে জমায়েত হয়েছিল এক অদ্ভুত মায়ার মিলনমেলা। একদিকে ছিল মায়ের জন্য সন্তানের মতো উৎকণ্ঠিত হৃদয়ের দোয়া, অন্যদিকে ছিল কচি হাতে ছাতা তুলে দেওয়ার স্নেহময় আশ্বাস—যেন বৃষ্টির দিনেও যেন কেউ ভিজে না যায়, কষ্টে না থাকে।
৯ ডিসেম্বর, দুপুর ১২টা
আলহাজ্ব সুলতান উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনে মহৎ উদ্যোগে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু মোল্লা। তাঁর কণ্ঠে ছিল সাবেক প্রধানমন্ত্রীর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা আর দেশমাতৃকার জন্য গভীর চিন্তা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাই আমাদের সবচেয়ে বড় প্রার্থনা। তিনি সুস্থ হলে দেশ আবার আলোর মুখ দেখবে।”
বক্তব্য রাখেন শিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল হুদা মিঠু মৃধা। তাঁর কথায় উঠে এলো ত্যাগের, সংগ্রামের আর নতুন প্রজন্মের প্রতি দায়বদ্ধতার কথা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান খান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য সকল অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা দোয়া করেন।
দোয়া শেষে যখন ছোট ছোট হাতগুলোতে রঙিন ছাতা তুলে দেওয়া হলো, তখন তাদের চোখে ঝিলিক দিয়ে উঠল আনন্দের আলো। বৃষ্টি এলেও এবার আর ভয় নেই—তাদের মাথার ওপর ছাতা আছে, আর হৃদয়ে আছে এক দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও শুভকামনার ছায়া।
এই ক্ষুদ্র অনুষ্ঠান যেন একটি বার্তা দিয়ে গেল—রাজনীতি যতই কঠিন হোক, মানবতা আর শিশুদের ভবিষ্যৎ তার চেয়ে বড়। শিবপুরের এই দুপুর আমাদের মনে করিয়ে দিল, ভালোবাসা ও দোয়া দিয়ে গড়া সমাজ কখনো অন্ধকারে হারায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd