• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নজরুল বর্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী যাহরুন তাসনিমের সাফল্য শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো এনামুল হক ​খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মোস্তফা তুহিনকে প্রাণঢালা শুভেচ্ছা নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তার রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ শাহিন আলম গ্রেপ্তার বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাহাদাত হোসেন কামাল খানকে সংবর্ধনা

শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো এনামুল হক

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা:

শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক।

রবিবার ২০ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে কুমিল্লার বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণমতি মনসুর আহমদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও ৫ম এবং ৮ম শ্রেণীর বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিকাল ২.৩০ মিনিটে পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের পূর্ণমতি ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো এনামুল হকের পৃষ্ঠপোষকতায় জিপিএ ৫ প্রাপ্ত ১২ শিক্ষার্থী এবং ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত ১১জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট, ও উপহার প্রদান করা হয়।

সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ মাস্টারের সঞ্চালনায় পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য নুরুল আমিন, পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ কাউসার রহমান শাহীন, বুড়িচং সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুমিনুল হক খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া,৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আজম মাষ্টার, শিক্ষক নাজমুল হাসান,সহ মনসুর আহমদ উচ্চ বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবকবৃন্দ, স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিরা জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী, ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, ডিকশনারি, ও শিক্ষা সামগ্রী উপর দেওয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী ও অভিভাবক দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজক মো এনামুল হক জানান শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে সম্মান জানানো এবং তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd