• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‎খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সাংস্কৃতিক ক্লাস নিলেন অতিথি শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি লালমনিরহাট জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাশ ও মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি লালমাটিয়া সরকারি মহিলা কলেজ রেঞ্জার্স ইউনিটের সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ৪ ফার্মেসীকে জরিমানা সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব পরিষদের ক্রেস্ট প্রদান

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি লালমাটিয়া সরকারি মহিলা কলেজ রেঞ্জার্স ইউনিটের

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ এর বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ রেঞ্জার্স ইউনিট। আজ (১১ অক্টোবর) লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানায় তারা।

সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা মাহমুদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যক্ষ ড. বিলকিস বেগম।

সভায় জানানো হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তামাক ব্যবহারকারী দেশ। দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি ৩৫.৩ শতাংশ, যা ভারতে ২৮.৬ শতাংশ এবং পাকিস্তানে ১৯.১ শতাংশ। গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস, ২০১৭)-এর তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে ৩ কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে। টোব্যাকো এটলাস ২০২৫ এর তথ্যমতে, তামাক ব্যবহারজনিত রোগে বাংলাদেশে প্রতিবছর প্রায় ২ লক্ষ মানুষ মৃত্যু বরণ করে, পঙ্গুত্ব বরণ করে আরো কয়েক লক্ষ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণালব্ধ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে তামাক খাত থেকে রাজস্ব আয় হয়েছিল প্রায় ৪১ হাজার কোটি টাকা পক্ষান্তরে, তামাক ব্যবহারজনিত কারণে মৃত্যু, অন্যান্য স্বাস্থ্য ক্ষতি এবং পরিবেশের ক্ষতি বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আয়ের তুলনায় তামাকের অর্থনৈতিক ক্ষতি দ্বিগুণেরও বেশি।

এই বাস্তবতায় গত ১০ এপ্রিল ২০২৬ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০২৬) পাস হয়েছে। তামাক নিয়ন্ত্রণে সংশোধিত এই আইন পাস অবশ্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু সেই আইনের পরবর্তী পদক্ষেপ অর্থাৎ বিধিমালা প্রণয়নেও একই মাত্রার গুরুত্ব ও অগ্রাধিকার প্রয়োজন।

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের রেঞ্জার্স ইউনিটের আহবায়ক আশরাফা আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রেঞ্জার্স ইউনিটের সভাপতি শাহরিন ফেরদৌস, সাবেক সভাপতি আশরাফিয়া জান্নাত ও রেঞ্জার্স ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ। তারা সকলেই দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিধিমালা প্রণয়ন করে তামাক নিয়ন্ত্রণ আরও সুস্পষ্ট করা দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd