• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
“বীর রেমিট্যান্স যোদ্ধা” আলহাজ্ব মুর্শেদুল ইসলামকে সংবর্ধনা দিল সোনালী লাইফ সফল তরুণ উদ্যোক্তা হিসেবে মোহাম্মদ তারেককে সংবর্ধনা দিল সোনালী লাইফ নেত্রকোনায় মাদক ও ইভটিজিংবিরোধী সেমিনার, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অতীতের স্থবিরতা পেরিয়ে জাবরহাটে দৃশ্যমান উন্নয়ন: সফল চেয়ারম্যান জিয়ার বিকল্প দেখছেন না জনগণ খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডিবির হাতে আটক, ৩ দিনের রিমান্ডে দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত নীলফামারীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা: সারাদেশে সাংবাদিক সমাজের তীব্র ক্ষোভ

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার, গাজীপুর:

গাজীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যতম নেত্রী ও জ্যেষ্ঠ সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও কড়া নিন্দা জানিয়েছে স্থানীয় ও জাতীয় সাংবাদিক সমাজ। সাংবাদিক নেতারা বলেন, একজন নারী সাংবাদিকের ওপর এভাবে অতর্কিত ও নৃশংস হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

সাংবাদিক সমাজ এ ঘটনায় তিন দফা দাবি জানিয়েছেন:

১. অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন।
২. হামলার সাথে জড়িত মূল হোতা ও দোসরদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি।
৩. আহত সাংবাদিক ফাতেমা আক্তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd