• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

সরাইলে বসতবাড়িতে চুরি ও মালামাল লুটপাট

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

এম বাদল খন্দকার, বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন দক্ষিণ পাশে পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর এলাকায় আক্তার হোসেন এর বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আক্তার হোসেনের ব্যাক্তিগত ড্রাইভার মোঃ ফরহাদ মিয়া বাদী হয়ে সরাইল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্র সূত্রে ও সরেজমিনে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে যে, মোঃ রফ মিয়া ও মোঃ বাবুল মিয়া (১ও২ নং স্বাক্ষী) উক্ত বাড়ির পাহারাদার হিসেবে নিয়োজিত আছেন। গত ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর বেলা ১১ ঘটিকার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাত নামা চুর বা চুরেরা অনধিকার প্রবেশ করে উত্তর ভিটির বিল্ডিং ঘরের তালা/ছাদ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। উক্ত ঘরের ভেতর থাকা ২টি টিভি, রাউটার, ডিবিআর, অনু, স্টিলের আলমারির তালা ভেঙ্গে নগদ টাকা, ২টি স্বর্ণের আংটি সহ প্রায় চার (৪) লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় এ সময় বিবাদীরা অসৎ উদ্দেশ্যে ঘরের আলমারিতে রক্ষিত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও দলিলাদি চুরি করিয়া নিয়ে যায়। এ সময় প্রায় আড়াই লক্ষ টাকার আসবাবপত্র ভাংচুর করে ক্ষতিসাধন করে। গত ৯ অক্টোবর বেলা ১১ টায় স্বাক্ষী ঘরের ভেতর প্রবেশ করিলে ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান এবং চুরির বিষয়টি বুঝতে পারেন। পাহাড়াদার রব মিয়া জানান, এই ঘরের চাবি আমাদের কাছে রয়েছে। দরজায় তালা লাগানো থাকা সত্বেও চুর কিভাবে ঘরে ডুকল আমরা জানিনা।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করতে মাঠে পুলিশের টিম কাজ করতে। দ্রুতই সত্য ঘটনা বের করে অপরাধীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd