• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট কাজলের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ ফের গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নেত্রকোণার জেলা প্রশাসক শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স শেরপুরে গণশুনানিতে ১৩ জন পেলেন হুইলচেয়ার, বিতরণ করা হলো ট্রাইসাইকেলও ভীমপুরে মটর শ্রমিক নেতাদের সংবর্ধনা পূর্বধলায় জুয়ার আসর থেকে ৭ জন আটক, মামলা দায়ের পূর্বধলায় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক, নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ ফের গ্রেফতার

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মো. মুনজুর রহমান, রাজশাহী জেলা প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের সময় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদকে ফের গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহনেওয়াজের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ-পূর্ব পাশের মোড় এলাকায় শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আসামিদের প্রত্যক্ষ নির্দেশ ও পরিকল্পনায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে বাদী মো. আলেক খানসহ আন্দোলনকারীদের হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় আলেক খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সুস্থ হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হন সাবেক এমপি আবুল কালাম আজাদ। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd