• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগমে মুখরিত মন্দির প্রাঙ্গণ এক রাতে বিষে শেষ ১৮ বছরের স্বপ্ন, ৫-৬ লাখ টাকার মাছ নিধনে নিঃস্ব দম্পতি উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না – এমপি লুনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার উপলক্ষে ৫৯ বিজিবির সংবাদ সম্মেলন ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝিকরগাছার তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত পাঁচবিবির উচাই জেরকা সিং স্কুল পরিদর্শন করেন সংসদ সদস্য আন্না মিঞ্জ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কানাইঘাট ও জকিগঞ্জে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)-এর যোগদান

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

Reporter Name / ৩৮ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ):

জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের নিকট (২৩ নভেম্বর) সোমবার হস্তান্তর করা হয়েছে।

এফ্যারটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত নাগরিকতা প্রকল্পের আওতায় দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় এই সামাজিক নিরীক্ষা পরিচালিত হয়।

“জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন: নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে সামাজিক নিরীক্ষা” শীর্ষক মতবিনিময় সভার আলোচনার ভিত্তিতে প্রণীত প্রতিবেদন ও সুপারিশমালা হস্তান্তর করেন ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর মোঃ কামরুজ্জামান এবং ফিল্ড কো-অর্ডিনেটর ত্রিপ্তী দে।

এই উদ্যোগের লক্ষ্য হলো নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ-সুবিধা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাগরিকদের মতামত ও সুপারিশ তুলে ধরা, যাতে অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।

ইরা বিশ্বাস করে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে সংলাপ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগই সুবিধাবঞ্চিত নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd