• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্রান্সে বাংলাদেশ এম্বেসিতে সদ্য নিয়োগ প্রাপ্ত রাষ্ট্রদূত এর সাথে ফ্রান্স জমিয়তের মতবিনিময় চিত্রশিল্পী চন্দ্রশেখর দাসের পিতার মৃত্যুতে শিল্পীদের গভীর শোক বিশ্বনাথে খাজাঞ্চি মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত তাহিরপুরে ইরা-হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত পূর্বধলায় রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের উদ্বোধনী ক্লাস নিয়ামতপুরে সিঁধ কেটে চুরি দিনে রাতে চুরির ঘটনা বাড়ছে দিন দিন জবি তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের কমিটি গঠন সিংড়ায় বাড়িতে গাঁজার গাছ! সাতপুকুরিয়ায় পুলিশের অভিযান নিয়ামতপুরে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত, দিনব্যাপী আনন্দ-উৎসবে মুখরিত মাসনা মাঠ মদন-ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট

Reporter Name / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজারস্থ কালীগঙ্গা নদীর ঘাট ও চারিগ্রাম ইউনিয়নের লাঙ্গুলিয়া খালে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার(৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেলউদ্দিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)মো. ফরমান আলী। এছাড়াও সিংগাইর থানা পুলিশের এসআই মো.রাশেদুল ইসলাম সহযোগীতায় ছিলেন। এসময় চান্দহর ইউনিয়নের কালীগঙ্গা নদী থেকে আনুমানিক ২৫০ পিস কারেন্ট জাল এবং চারিগ্রাম ইউনিয়নের লাঙ্গুলিয়া খাল থেকে ৩টি অবৈধ চায়না খাঁচা জাল জব্দ করা হয়।পরবর্তীতে লাঙ্গুলিয়া ব্রিজ সংলগ্ন স্থানে জব্দকৃত জালসমূহ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে অবৈধ জাল ব্যবহার রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd