• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

সিংগাইরে পাটক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার

Reporter Name / ১৩৭ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে পাটক্ষেত থেকে সাকিবুল(১৬) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। বুধবার(১ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা এলাকায় একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেন। নিহত সাকিবুল মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গোবিন্দপুর গ্রামের মো. রহম আলী টুলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়,সাকিবুল তিন ভাইয়ের মধ্যে বড় ছেলে। সংসারের হাল ও বাবার সহযোগিতার জন্য অটোচালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। তারই ধারাবাহিকতা মঙ্গলবার সন্ধ্যায় সাকিবুল জীবিকার তাগিদে অটোরিকসা নিয়ে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। হঠাৎ ভোররাতে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা এলাকায় পাটক্ষেতে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের মাধ্যমে সিংগাইর থানা পুলিশ খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে তার পরিচয় শনাক্ত করে। এসময় লাশের পাশে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটো পাওয়া যায়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানাগেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম জানান,লাশের পাশ থেকে অটোরিকশা ও তার ব্যবহৃত মোবাইলের সূত্র ধরে নাম ঠিকানা সনাক্ত করা হয়েছে। মৃত্যুর রহস্যে উদঘাটনে আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd