• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তা চেয়ে আবেদন ছেলেকে জবাই করে হত্যার ৪১ দিন পর পিতাকে গুলি করে হত্যা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ ৬ ডাকাত গ্রেপ্তার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২ আহত ৫ জন খুলনায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে আছে পানি: বাড়ছে এডিস মশা ও ডেঙ্গু সংক্রমণের তীব্র আতঙ্ক ​ বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছুরিকাঘাত; প্রধান আসামি রাতুলসহ গ্রেফতার ৩ হাতীবান্ধায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে আটক করেছে পুলিশ পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত পুঠিয়ায় চাকরি দেওয়ার নামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা ও জমি আত্মসাতের অভিযোগ কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ ৬ ডাকাত গ্রেপ্তার

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, রামদা, ছুরি, প্লাস, দা ও রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্পাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকাগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন লিমা-৭ ডিউটিতে থাকাকালে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ৯-১০ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে একটি সিএনজি নিয়ে ছোট সাদিপুর এলাকায় মহাসড়কের পাশে অবস্থান করছে।
খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া করে ছয়জনকে গ্রেপ্তার করেন। এ সময় কয়েকজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনারগাঁয়ের গোহাট্টা এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে মোঃ পারভেজ (৩৬) ও প্রান্ত (২৮), নাল আলাপদী এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে মোঃ রোহান (২২), ছোট সাদিপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ ডালিম (৪৮), আলাপদী এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে নাজমুল (২৮) এবং কুমিল্লার লাকসাম থানার বাতাখালী এলাকার মোঃ মনির হোসেনের ছেলে মোঃ অন্তর (২৪), যিনি বর্তমানে সোনারগাঁয়ের কামারগাঁও এলাকায় সোহাগের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে একটি তালা কাটার যন্ত্র, দুটি রামদা, একটি সেলাই রেঞ্জ, একটি ছুরি, একটি প্লাস, একটি দা ও একটি রড উদ্ধার করা হয়। এছাড়া পলাতক ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থলে রেখে যাওয়া একটি সিএনজি জব্দ করা হয়েছে। সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫।
এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd