• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক সহ আটক-২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডুমুরিয়ার রংপুরে যাত্রা পালা “অভাগীর কান্না” অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম সিংগাইরে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে আয়োজকদের সংবাদ সম্মেলন ডিমলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, নগদ টাকা ও মোবাইল উদ্ধার পাঁচবিবিতে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত নেত্রকোণায় ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক ১, পিকআপ জব্দ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবি’র দুটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসন, হালুয়াঘাটের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি। পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন ধারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা।

বাজারের পরিবেশ দূষণমুক্ত রাখা, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন হালুয়াঘাট গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জনসাধারণকে এ বিষয়ে সচেতন হতে তিনি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd