• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

‎হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব’র পক্ষ ‎থেকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা

Reporter Name / ২৮৩ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

 

‎মোঃ আল আমিন, হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি

‎সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সবাইকে হোসেনপুর কেন্দ্রীয়
‎প্রেসক্লাব’র সকল সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহফুজ রাজা।সহ সকল সাংবাদিক গন শুভেচ্ছা জানিয়েছেন।


‎এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির রয়েছে। এখানে সকল ধর্মের অনুসারীরা উৎসব ও আনন্দের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে থাকেন। হোসেনপুরে যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সম্পর্ক রয়েছে। এ বছরও  শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎শুভেচ্ছা বাণীতে আরও বলা হয়, অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে
‎সনাতন ধর্মাবলম্বীরা সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ-শোক, জরা,ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। পৃথিবী হবে দুর্গতিমুক্ত।

‎ উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুইটি ব্যক্তিগতসহ মোট ১৬টি  পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করার জন্য সনাতন ধর্মের অনুসারীদের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানান হোসেনপুর কেন্দ্রীয়  প্রেসক্লাব নেতৃবৃন্দ।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd