• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার অজয় নন্দ টেকনাফে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা নারী আটক স্বাস্থ্যখাতে মানসম্মত চিকিৎসা নিশ্চিতে বান্দরবানে ছাত্রজনতার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সিংড়ায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাতের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার পূর্বধলায় ৩০ অসহায় পরিবার পেলেন অনুদান, বেশ কিছু উন্নয়নকাজ পরিদর্শন করলেন এমপি মানসুরা সাতক্ষীরা থেকে আগত শিল্পমনাদের পদচারণায় মুখর খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা সিরাজগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত গোয়াইনঘাটে বিরোধে পতিত পড়ে আছে ২৫ বিঘা কৃষিজমি

অসহায় বৃদ্ধকে শুকনো খাবার ও ব্যক্তিগত সহায়তা দিলেন শাহজাদপুরের ইউএনও সাবরিনা শারমিন

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ থেকে:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের বাসিন্দা আমজাদ বেপারী, যিনি দৃষ্টিশক্তি ও চলাফেরার সমস্যায় ভুগছেন, সহায়তার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আসেন।
বৃদ্ধ আমজাদ বেপারী জানান, তিনি শুনেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন একজন মানবিক কর্মকর্তা এবং তিনি অসহায় ও দরিদ্র মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। সেই বিশ্বাস থেকেই তিনি ইউএনওর সঙ্গে দেখা করতে উপজেলা কার্যালয়ে আসেন।
তার বক্তব্য শোনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে প্রদত্ত শুকনো খাবার তুলে দেন। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নিজের ব্যাগ থেকে কিছু আর্থিক সহায়তাও প্রদান করেন।
এ সময় ইউএনও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারি সেবার পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকা প্রত্যেকেরই কর্তব্য।
ইউএনওর এই মানবিক উদ্যোগে উপস্থিত ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন এবং অসহায় মানুষের প্রতি এমন সহমর্মিতার প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd