• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

আইনি জটিলতা কাটিয়ে স্বপদে বহাল চেয়ারম্যান জসীম উদ্দিন,পুনরাশ দায়িত্ব নিলেন সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের

Reporter Name / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে:

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন পুনরায় স্বপদে বহাল হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রবিবার (৫ জুলাই ) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান জসীম উদ্দিন বলেন, “জনগণের ভালোবাসা, আস্থা এবং মহান আল্লাহর অশেষ রহমতে আবারও মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। আমি দল-মত নির্বিশেষে সোনাকানিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য।”

ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা জানান, চেয়ারম্যানের পুনরায় দায়িত্ব গ্রহণের ফলে পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন গতি আসবে।
স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনসেবার মান বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ১১ই জুন (বৃহস্পতিবার) মাননীয় হাইকোর্টের নির্দেশক্রমে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান আজ এই সংক্রান্ত একটি পরিপত্র জারী করেন।

হাইকোর্টের আদেশমতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে জারী করা পত্রে বলা হয় – চট্টগ্রাম জেলারত সাতকানিয় উপজেলাধীন ১৭ নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক প্রশাসনিক দায়িত্ব প্রদানের জন্য জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের নিকট গত ১৬/০৪/২০২৬ তারিখে একখানা আবেদন দাখিল করেন।

উক্ত বিষয়ে চেয়ারম্যান জসিম উদ্দিন মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৬২৭১/২০২৬ দায়ের করলে মহামান্য আদালত ১৭/০৫/২০১৬ তারিখের আদেশে চেয়ারম্যান জনাব জসিম উদ্দিনের ১৬/০৪/২০২৬ তারিখের আবেদনটি আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য আদেশ প্রদান করেন।
এমতাবস্থায়, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৬২৭১/২০২৬ এর আদেশ অনুযায়ী জনাব জসিম উদ্দিনকে ১৭নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd