নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত মসজিদ এবং সেবা গ্রহীতাদের জন্য অবকাশ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়ান ও উপজেলার অ্যাসিস্ট্যান্ট সাব-ইঞ্জিনিয়ার আব্দুল বাছেদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিবপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও আইয়ূবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক স্বপন চন্দ্র সরদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোহাম্মদ নাজমুল কবির, ইউপি সদস্য মোসাঃ তানিয়া বেগম, মোসাঃ জাহানারা বেগম, মোসাঃ পারভিন আক্তার, মোহাম্মদ জুয়েল, মোঃ মোরশেদ ভূঁইয়া, মোসলেহ উদ্দিন, মোঃ মোরশেদ আলম, মোঃ অহিদ উল্লা, মোঃ আলী, মোঃ বাবুল মিয়া, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মিজানুর রহমান ও উদ্যোক্তা মোসলেমা বেগম।
প্রধান অতিথি উদ্বোধন শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও গাছের চারা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার নতুন বই এবং শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়।