• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজকের জনকথার নামে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ, মাহবুব আলমের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

Reporter Name / ১৩৯ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পরিচয়দানকারী মাহবুব আলমের বিরুদ্ধে মামলা সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি ‘আজকের জনকথা’ পত্রিকার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি মাহবুব আলমের নামে পরিচালিত একটি ফেসবুক আইডি থেকে ‘আজকের জনকথা’ পত্রিকার নাম ও পরিচয় ব্যবহার করে একটি সংবাদ/প্রেস বিজ্ঞপ্তির পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমকর্মী ‘আজকের জনকথা’ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ আকতারুল ইসলাম আক্তারের কাছে জানতে চান।

এ বিষয়ে মোঃ আকতারুল ইসলাম আক্তার বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার সঙ্গে এ ধরনের কোনো প্রেস বিজ্ঞপ্তি বা সংবাদ প্রকাশের বিষয়ে যোগাযোগ করা হয়নি।”

তবে ‘আজকের জনকথা’ পত্রিকা অফিস সূত্রে জানা গেছে, পত্রিকার নাম, পরিচয় ও প্রকাশনা-সংক্রান্ত তথ্য ব্যবহার করে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হয়নি। পত্রিকা কর্তৃপক্ষের দাবি, মাহবুব আলমের কর্মকাণ্ডের সঙ্গে প্রতিষ্ঠানের নাম ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বিষয়টিকে প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে জালিয়াতির অভিযোগ হিসেবে দেখা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে—কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অনুমতি ছাড়া একটি গণমাধ্যমের নাম, পরিচয় কিংবা প্রকাশনার তথ্য ব্যবহার করে সংবাদ বা প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেন, তাহলে এর দায়ভার কে নেবে?

অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd