মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় জিয়া পরিষদ সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন আদায় এবং তুহিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা এই প্রচারণার মূল লক্ষ্য।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদর ইউনিয়নের বাবুরহাট বাজার থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণার সূচনা হয়। এ সময় স্লোগান উচ্চারিত হয় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সালাম নিন, ধানের শীষে ভোট দিন।
প্রচারণা উদ্বোধন করেন নীলফামারী জেলা জিয়া পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আবু সাদেক চৌধুরী লুলু। উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, ডিমলা উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল কাদের, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সেলিম জাহাঙ্গীর, আলাউদ্দীন, কামরুজ্জামান, এ্যাডভোকেট আসাদুজ্জামান রায়হান, রেজাউল কবীর, আলমগীর বাদশা, সদস্য স্বপনুজ্জামান, আব্দুল করিম ভুট্টু এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার তুহিন শুধু সাবেক সংসদ সদস্য নন, তিনি এ অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে কাজ করবে তা বলেন। আরও বলেন ডোমার ও ডিমলার রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতে তার অবদান আজও এলাকাবাসীর কাছে স্মরণীয়। তিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করেছেন।
প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে লিফলেট বিতরণে অংশ নেন। আয়োজকরা জানান, বাবুরহাটের পাশাপাশি ডিমলার অন্যান্য ইউনিয়ন ও বাজারেও এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালানো হবে।
জিয়া পরিষদের নেতারা আরও জানান, নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা এলাকার স্বাস্থ্যসেবা, শিক্ষা সচেতনতা ও যুব সংগঠন শক্তিশালীকরণের মতো বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। তাদের বিশ্বাস, জনগণের আস্থা ও ভালোবাসা থাকলে ইঞ্জিনিয়ার তুহিন পুনরায় জনগণের প্রতিনিধি নির্বাচিত হবেন।
ইন্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এর আরও একটি পরিচয় হচ্ছে তিনি
বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আপন খালাতো ভাই।