• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষকের প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ঘোষণা

Reporter Name / ৬৭০ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বদরুল আলম সোহাগ:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক মেহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

সরকার জানিয়েছে, নিহত শিক্ষকদের পরিবার এবং আহতদের পাশে সর্বাত্মকভাবে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে বলে জানানো হয়েছে।

দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননার বিষয়ে বিস্তারিত ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “এই আত্মত্যাগ জাতির জন্য গর্বের বিষয়। এমন মানবিক সাহসিকতা জাতিকে অনুপ্রাণিত করে।”

এছাড়া, নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় বিষয়টি সমন্বয় করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd