• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ

কবিতাঃ অচেনার আহ্বানে

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

কলমেঃ শামীমা বেগম

নবচেতনার বর্ণময় বায়ুতে অদৃশ্য সুরের ধ্বনি,
দৃষ্টিপথে আঁকে তুমি এক সিঁদুর-মায়ার কাহিনী।
অপরিচয়ের কণ্ঠে গাঁথা প্রেমের নিঃশর্ত গান,
প্রথম প্রহরে হৃদয় বাঁধে এক নিঃশব্দ উল্লাসের প্রাণ।

নাম না জানা ছায়া তুমি, অথচ চিরপরিচিত,
স্বপ্নেরা তোলে ডানা—তোমায় ঘিরেই যত বিত্ত।
অবচেতনে জন্ম নেয় শব্দহীন কবিতার শ্লোক,
তোমার হাসিতে লুকানো এক জ্যোতিষ্ক অলোক।

চরণে চরণে বয়ে চলে রক্তিম অলীক আভাস,
ভাষার অতলে খোঁজে মন প্রেমের মৌন উপবাস।
তোমার কাছে নেই কিছু দাবী—নেই কোনো সংজ্ঞা,
তবু হৃদয়ে জ্বলে ওঠে এক অজানা আগ্নিগর্ভ রঙা।

স্মৃতির অলিন্দে তোমার নাম, এখনো অনুচ্চারিত,
তবু প্রতিটি নিঃশ্বাসে তুমি যেন পূর্বনির্ধারিত।
তুমি নও কেবল নতুন, তুমি এক বিশিষ্ট বর্ণমালা,
তোমায় ভালোবাসা মানে—নিজেকেই মুছে লেখা অন্য কোনও কবিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd