• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]

তুমি দেবে কি ভালোবাসা নাকি পোড়া ক্ষত?

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শিশির হুদা

বসন্তের হাত ধরে
তুমি কি আসবে কাছে?
নাকি চৈত্রদিনের খরা
লুকিয়ে রেখেছ হাসিতে?

আমি তো দাঁড়িয়ে আছি
এক বুক আশা নিয়ে,
তুমি কি ছড়াবে আবির,
নাকি পোড়াবে বিষাদে?

সবাই তো গল্প লেখে
মিলনের চাদরে,
কেউ কি দেখেছে কত
ক্ষত লুকানো আদরে?

আমি ভাঙা তরী নিয়ে
অবুঝের মতো শুধাই—
তুমি কি দেবে শান্ত বন্দর
নাকি অথৈ দোলাচলে ভাসাবে সদাই?

তুমি কি ভোরের শিউলি
হয়ে ঝরবে আমার আঙিনায়?
নাকি কালবৈশাখী ঝড়ে
ভেঙে দেবে শেষ আশ্রয়টুকু?

বলো, তুমি দেবে কি সুশীতল ছায়ার মতো ভালোবাসা?
নাকি উপহার দেবে আমৃত্যু বয়ে বেড়ানো কোনো পোড়া ক্ষত?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd