• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুমি কি আমায় আদৌ ভালবেসেছিলে? ওয়াব কিনো এখন পুরো কানাডার সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়ার হিসেবে শীর্ষে রয়েছেন কবিতা: মাতাল হাওয়ায় বীমা দাবি পরিশোধে আইডিআরএ’র নতুন গতি সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ সুকাশ বদলের অঙ্গীকার, ‘আলাপন’-এ মুখোমুখি আবুল কালাম আজাদ সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশসেরা ১২ প্রবীণ ব্যক্তিত্বকে সম্মাননা দিচ্ছে হিডস লিগ্যাল এইড ফাউন্ডেশন অপশক্তিকে প্রতিহত করতে পাঁচবিবিতে বিএনপির প্রস্তুতি সভা আমি সবার এমপি,যে ভোট দিয়েছে তারও যে ভোট দেয়নি তারও উন্নয়ন কাজের উদ্বোধন ও আলোচনা সভায় এমপি শান্ত পুঠিয়ায় অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড

কবিতাঃ অপারগতা

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কলমেঃ বিনয় দেবনাথ

 

প্রতি ক্ষণে ক্ষণে করিছে ছাই আমারে সন্ধিক্ষণ ভরে-

সারাটি জীবন যেন এ ভুবনে বুভুক্ষিত প্রাণহুতাশনে, 

ডুবায়ে দেয় জড়ত্বের মাঝে বন্ধন বিহীন অকালে আমারে-

এ যে ছায়াঢাকা মহত্ত্বের আশা শুধুই যেন ভাবের মতনে। 

 

ফুলের শৃঙ্খল বেঁধে দুটো চরণে যেন পথপ্রাণে বসে থাকা-

আছে কোথা থেকে সংসারের কাজে জাগ্রত হৃদয় সনে, 

সকলি নিষ্ফল যেন মানবজীবন হায় আমি শুধু আছি আঁকা-

মোর অস্থিমজ্জায় কোথা সেই বিমুর্ত সাহস আপন জনে। 

 

ব্যথিত ব্যথায় আকুল প্রাণে ডেকেছিলুম ঐ বিধাতারে-

অদৃষ্টের নির্মম পরিহাস আমার ব্যর্থতায় জীবন যেন বিষন্নতা,

সংসার জীবন বড়ো কষ্ট হায় ভাবতেই যেন লজ্জা করে- 

এ যেন অভিশপ্ত প্রেতের পিপাসা জীর্ণ দেহ হলো #অপারগতা।। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd