• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত সিংগাইরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরীপানা অপসারণের শুভ উদ্বোধন

কবিতাঃ কলম যোদ্ধা

Reporter Name / ৩৩৬ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

কলমেঃ  ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো 

 

অক্ষরে অমরতা বলেছে হাবিবী

তিনি মূক, বিহঙ্গ, হোমোসেপিয়ানদের প্রতি দেন দৃষ্টি 

নির্ণয় করেন তাদের মহা কৃষ্টি 

সকলের আশা, ভোজ্য, প্রীতি পেতে চায়

বলেছে যিনি, তিনি তো কলম যোদ্ধা, তিনি তো কবি

তবে কেন হে শাসক, হে নেতা হে উপদেষ্টা 

জাতির ভাষণে কবিদের কথা বলো না 

কবির কবিতা স্বাধীনতার পক্ষে, অন্যায়ের বিপক্ষে 

কবিদের সাহিত্য গবেষণা, মন্ত্রণালয় দরকার। 

চর্চা কেন্দ্র, ভাতা, সম্মাননা কক্ষ পক্ষ দক্ষ সহমর্মিতা। 

কলম যোদ্ধাই জাতি, দেশ,ভাষা করে রক্ষা 

লিখে লিখে বিশ্ব গড়ে কলমে কলম যোদ্ধা।

 

রাজ পথে নিপীড়িত নির্যাতিত ছাত্র জনতা যখন বলে

রক্ত রক্ত যখন দিয়েছি, আরও রক্ত দিবো

রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়

তখন কি দুখিরা, অবহেলিতরা, মুক্তির 

আনন্দ অনুভব করেনা? 

এটা কি কবির কবিতা নয়?

ফেসবুকে, ইউটিউবে, গান গেয়ে, নয়তো কবিতা পোস্ট দিয়ে 

নয়তো বক্তব্যে মুক্তির কথা, মানবতার কথা, 

কে বলে? কবিই তো বলে

একজন কলম যোদ্ধাই নির্যাতিত জাতিকে করে উঁচু শির!

তবে কেন হে শাসক, হে নেতা হে উপদেষ্টা 

জাতির ভাষণে কবিদের কথা বলো না

কবিরা দেশপ্রেমিক, জাতীর দিশারি 

মুক্তির কলম সৈনিক 

কেন বলো না কেন বলো না কেন বলো না?

 

অস্ত্র নয়, ক্ষেপণাস্ত্র নয়, নয় এটম বোমা 

তবুও মসনদ কেঁপে ওঠে, সরকার পতন হয়

 কেঁপে ওঠে রাজপথ,

যখন শব্দেরা জেগে ওঠে কলমের খোঁচায় !

পৃথিবী কেঁপে ওঠে, ভক্ষকেরা গর্তে ছুটে, 

স্বৈরাচার দমন হয়

যখন বিদ্রোহী কবিতায় নজরুল বলে

বল বীর

বল উন্নত মম শির!

শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

পড়নি, শুননি হে শাসক, হে নেতা,হে উপদেষ্টা 

এগুলো কবির কথা, কবির লেখা, কবির সাহিত্য 

 তবে কেন হে শাসক, হে নেতা হে উপদেষ্টা 

জাতির ভাষণে কবিদের কথা বলো না

কবিরা দেশপ্রেমিক, জাতির দিশারি 

মুক্তির কলম সৈনিক 

কেন বলনা কেন বলনা কেন বলনা।

 

প্রীতি মম ভালোবাসা দুখে করো সুখের আশা 

জীবে দয়া মানবতা, যে কবিবে দান

সে হবে মহীয়ান মহীয়সী ধরিত্রীর মহাপ্রাণ 

যখন তোমার কেউ নাই,পাশে নাই, দুখে নাই

তখন , একলা চলরে 

কে বলেছে, রবীন্দ্রনাথ বলেছে

সে কি কবি নয়, সে কি সাহিত্যিক নয়

সে কি কলম যোদ্ধা, কলম সৈনিক নয়?

 

আমার ভাইয়ের রক্তে রাঙানো

একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

বলেছে আব্দুল গাফফার চৌধুরী

সে কি কবি নয়, শিল্পী নয়, নয় কি সাংবাদিক 

 

এই পদ্মা সেই পদ্মা এখনো আছে 

নেই শুধু দাঁড় টানা নোকা

নেই শুধু পালতোলা নৌকা 

কে বলেছে বাঘাবারো 

 

মা আমার মাটি, দেশ আমার মাতৃভূমি 

দেশের জন্য মরতে পারি 

বাঙালির ভাষা বাংলা ভাষা 

সকল ভাষার চাইতে খাসা 

কবিই তো বলেছে 

মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! 

কে বলেছে কবিই তো বলেছে, অতুল প্রসাদ 

তিনি তো কবি তিনি তো কলম যোদ্ধা, কলম সৈনিক।

তবে কেন হে শাসক, হে নেতা হে উপদেষ্টা 

 জাতির ভাষণে কবিদের কথা বলনা

কবিরা দেশপ্রেমিক, জাতির দিশারি 

মুক্তির কলম সৈনিক 

কেন বলনা কেন বলনা কেন বলনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd