• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ

কবিতাঃ ছোট্ট একটা শব্দ সম্পর্ক

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

কলমেঃ  নূরুন নাহার হীরা 

 

 

প্রত্যেকের জীবন শুরু হোক নতুন নতুন

ভাবনা চিন্তা স্বপ্ন আর আশা নিয়ে

তোমায় সৃষ্টি করা একটা শিল্প

তোমায় খুঁজে পাওয়া একটা উপহার

তুমি আমার পাশে থাকা একটা গুন

দুজন দুজনের হতে পারা একটা সম্মান

এটা সম্পর্ক,যে সম্পর্কের বিশেষ কোনো নাম নেই

খুব ছোট্ট একটা শব্দ হলো সম্পর্ক

তবে ভীষণ কঠিন সম্পর্ক গড়ে টিকিয়ে রাখা

এই সম্পর্ক টিকিয়ে রাখা সংস্কৃতি, অলংকার

নিজের অজান্তেই এই সম্পর্ক আত্মায় মিশে যায়।

তবে কিছু সম্পর্ক যতই নিজে আন্তরিক হ‌ই না কেন

কিছু লোকের কাছ থেকে সম্পূর্ণ আন্তরিকতা পাই না

তাতে দুঃখিত হওয়ার কষ্ট পাওয়ার কিছুই নেই

তারা কখনো কাউকে প্রশংসা করতে পারে না

তাই বলবো,পরিচয় সবার সাথে হোক

সম্পর্ক শব্দটা কখনো সবার সাথে হয় না

সময় বলে দেয় বদলে দেয় সম্পর্ক

যদি যত্ন নেওয়া যায় পরিচয় বা সম্পর্ক সুন্দর থাকে

প্রতিটি সম্পর্কে মান-অভিমান থাকুক

কখনো কোন সময় যেন অভিনয় না থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd