• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কবিতাঃ বসন্তের গান

Reporter Name / ৪০৮ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

কলমেঃ সোনালী বসু

মেঘলা আকাশ সকাল থেকেই
শীতল বাতাস বয়
ঘরবন্দী থাকতে কী আর
কারো মনে লয়।

কুয়াশায় ঢাকা চারিদিকে
দেখা যায়না ভালো
আলোর আশায় বসে আছি
সূর্যকে বেসে ভালো।

অসময়ে বৃষ্টি পড়ে দেখি
মন লাগেনা কাজে,
রোদ্দুর চাই মন ভরে তাই
শীতটা লাগে বাজে।

শীতের দিনে পিঠাপুলি
খেতে লাগে বেশ,
বারো মাসে তেরো পার্বণে
সোনার বাংলাদেশ।

শীতের শেষ হোক এবার
বসন্ত আসুক ফিরে,
পাতা ঝরার দিনশেষে
কোকিল ডাকুক ধীরে।

গাছে গাছে নতুন কুঁড়ি
ফুটুক নানা ফুল
ফুলে ফুলে প্রজাতির দল
নাচুক দ্যোদুল দুল।

মনে খুশির ছোঁয়া লাগুক
জেগে উঠুক প্রাণ,
ভালোবাসা নিয়ে আসুক
বসন্ত দিনের গান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd