• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কবিতাঃ বাবা নামক সৈনিক

Reporter Name / ৩৭৭ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

কলমেঃ মোঃ মুকিত ইসলাম

আমার কাছে সেরা বীর
বাবা নামক সৈনিক।
সূর্য ওঠার আগেই যিনি
ছুটে চলে দৈনিক।

রোজ যিনি লড়ছেন
জীবন যুদ্ধের ময়দানে।
নিজের ক্ষুধা ভুলে তিনি
নিত্য কাঁধে বস্তা টানে।

ঝড়, বৃষ্টি, রোদের বাঁধা পেরিয়ে
নিত্য কাজ করে।
পরাজয় মানে নি তিনি কভু
জীবনের এই তীরে।

বিশ্রামহীনতা কত রাত কাটিয়ে
রোজগার করে নিজ হাতে।
নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে
পরিবারকে চাই বাঁচাতে।

সূর্যের প্রখর রোদে পুড়ে
তার ঘামঝড়া দেহ।
সারাদিনের ক্লান্তি ঢেকে রাখে
বুঝতে পারে না কেহ।

বাবা সে তো সন্তানের কাছে
বটবৃক্ষের মতো।
শাসনের মাঝে লুকায়িত
স্নেহ মায়া যত।।

নির্ভিক, অদম্য সাহসী যোদ্ধা
তিনি ছাড়া আর কে?
যুদ্ধ না করে যিনি হয়েছেন জয়ী
তিনি আমার বাবা যে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd