• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাইবান্ধা জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে নতুন ঘর পেলেন ‘এক টাকার মাস্টার’ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান পানামনগরে জবি তরুণ লেখক ফোরামের নবীনবরণ ও বনভোজন অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে ফুলেল শুভেচ্ছা ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগের ১২ বছর পেরিয়ে ১৩তম বছরে নুর ইসলাম মৃধা দম্পতি অণুগল্প: সঠিক ঠিকানা নাগেশ্বরীতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তরার বিরামপুরে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদান, সেলাই মেশিন ও চেক বিতরণ নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮

কবিতাঃ ভব সিন্ধুর তরী

Reporter Name / ৪৩১ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

কলমেঃ মোঃ হাসান মাহমুদ (হাসান)

এ দেহ তরী লাগে ভারী,
অথৈই দরিয়া দিব পারি।
বৈরি হাওয়া, ঝড়ের তান,
ভয় কাঁধে আকুল প্রাণ।

ভব সিন্ধু উজান চলে,
ভয় লাগে যে অথৈই জলে।
তবু বিশ্বাস তোমার নামে,
হে পরম, মুক্তি জানি তোমার প্রেমে।

ছেঁড়া পাল, ভাঙা হাল,
আমার নায়ের সব গোলমাল।
মায়ার স্রোত পিছু টানে,
ভরসা মোর পরম পানে।

জীবন নদী বয়ে যায়,
কূলের দেখা পাই না হায়।
তবু জানি মোর অন্তর মাঝে,
তুমিই আছো মাঝির সাজে।

হারাই যদি কূলের দেখা,
অকুলে যদি পরি গো একা—
স্মরণে যেন আসো পরম,
তোমারে চাই গো আমি অধম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd