• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ ছিনতাই হওয়া অটো উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তারে পুরস্কৃত রাণীশংকৈল থানার ওসি আমান ও এসআই নিতাই উৎপাদন শিল্পে এআই ব্যবহারে আরআরসি পলিটেকের নতুন কোর্স

কবিতাঃ সফলতা

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বি. পি.শাকিলা জান্নাত

সফলতা তুমি দূর আকাশের
দ্বীপ্ত সুধাংশু,
হতাশা আর হাহাকার
তুমি সকলের আর্তনাদ।

কত জাতি তোমাকে ছুঁতে
দিয়েছে দেহাবসান..!
হায়! কি পাষন্ড নিষ্ঠুর বর্বর তুমি।

তোমারি দেখা পানে কত নারী-পুরুষ
দিয়েছে বিসর্জন সহস্র রাত্র নিদ্রা।
কত হতশা,কত নিরাশা,কত আত্মগ্লানি,
কত মাতা চেয়ে আছে
তোমারি মুখখানি।

কত বীর হয়েছে শহীদ
তুমি হয়েছ বিষদাতা।
কতখানে, কততরে,কতদেশে শোনা যায়
কত আত্মত্যাগের কাহিনি,
কত জাতি ব্যর্থ হয়ে খেয়ে নিল
বিষ আনি।

কত মায়ের অশ্রু মাখা নয়ন,
বুকের হাহাকার।
সবুজ ফেনার প্রাণে চেয়ে চেয়ে..
আত্মাটা বের হতে চাই প্রাণ বেয়ে বেয়ে।
এত আত্মচিৎকার আহাজারি,
তবুও কি সবার ডগায় ধরা দেয়!
সেই মহারানী?

সবই যেন মুদ্রিত অধিপতির
যাহাই হোক না কেন!
শিরনত কর প্রভুর প্রাণে,
ধৈর্য, পরিশ্রম, প্রভুর ইচ্ছে..
যখন হয়ে গেল একত্রে
সফলতার দুয়ার খুলে যায় যেন
তাহারই পদতলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd