• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুমি কি আমায় আদৌ ভালবেসেছিলে? ওয়াব কিনো এখন পুরো কানাডার সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়ার হিসেবে শীর্ষে রয়েছেন কবিতা: মাতাল হাওয়ায় বীমা দাবি পরিশোধে আইডিআরএ’র নতুন গতি সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ সুকাশ বদলের অঙ্গীকার, ‘আলাপন’-এ মুখোমুখি আবুল কালাম আজাদ সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশসেরা ১২ প্রবীণ ব্যক্তিত্বকে সম্মাননা দিচ্ছে হিডস লিগ্যাল এইড ফাউন্ডেশন অপশক্তিকে প্রতিহত করতে পাঁচবিবিতে বিএনপির প্রস্তুতি সভা আমি সবার এমপি,যে ভোট দিয়েছে তারও যে ভোট দেয়নি তারও উন্নয়ন কাজের উদ্বোধন ও আলোচনা সভায় এমপি শান্ত পুঠিয়ায় অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড

কবিতাঃ সময়ের নির্মমতা

Reporter Name / ২৯২ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

কলমেঃ  অ্যাড. মোঃ বাবুল হাওলাদার

 

সময়ের নির্মমতা দেখতে দেখতে

মস্তিষ্ক আজ বড্ড ক্লান্ত।

যেখানে আইনের পরিবর্তে চলে

কানুনের অন্ধ চর্চা!

সত্যেরা মিথ্যার বেসাতিতে

কোণঠাসা হয়ে গুমরে গুমরে কাঁদে।

মিথ্যেরা মাথাচাড়া দিয়ে ওঠে ক্ষিপ্র গতিতে,

অন্ধরা চোখে দেখে দেখার চেয়েও বেশী।

অপব্যবহার যেন ব্যবহারেরই প্রতিশব্দ,

বিপরীত শব্দ নয়।

ক্ষমার বিপরীতে প্রতিশোধ,

শান্তির বিপরীতে প্রতিহিংসা।

এ যেন এক মহা সমীচীন শিল্প,

সব ত্যাগ, স্বপ্নই যেন ভেসে যায় বানের জলে।

লাঠিয়াল আর সালিশদার

রং বদলায় স্বার্থ আর..

তবিয়তের প্রয়োজনে সকাল-বিকাল।

তারা যখন যার তখন তার!

এ যেন সেরা অভিনেতার পাক্কা অভিনয়।

তাদের অভিনয়ের সাজ-সরঞ্জাম

আর গতর মোটাতাজাকরণের

বলি হয় সাধারণ জনগণ।

মস্তিস্ক বড় বেশী ক্লান্ত !

এ যেন জন্ম থেকেই জ্বলছি। তবু্ও…

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd