• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে সংরক্ষিত আসনে আলোচনায় শামীমা আক্তার সাথী, জনসমাগমে নির্বাচনী হাওয়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও ইনজেকশন জব্দ খুলনার তেরখাদায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (SRB)র যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩ কলমাকান্দায় স্কুলব্যাগে ভারতীয় মদ, দুই যুবক আটক ৩২ বোতল মদ উদ্ধার, বাজারমূল্য ৭২ হাজার টাকা নেত্রকোণার দুর্গাপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ কবিতাঃ প্রেম হতো জগন্নাথপুরে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত

Reporter Name / ৬৬ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কলকাতা সংবাদদাতা:
উপমহাদেশের সুবিখ্যাত সাধক ও ওলি কুতুবে বাংলা বড় হুজুর হযরত মাওলানা সৈয়দ শাহ গোলাম মোস্তফা হযরত আল কাদেরীর ৩৪তম বাৎসরিক উরস মুবারক গত ১১ সেপ্টেম্বর শুক্রবার দিনগত রাত্রে কলকাতার দরবার শরীফে মহা সাড়ম্বরে উদযাপিত হয়েছে। দরবার শরীফের ঠিকানা ২ মফিদুল ইসলাম লেন, কলকাতা – ৭০১৪।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদানশীন ও গদ্দিনশিন, মেদিনীপুরের পীর সাহেব হযরত মাওলানা সৈয়দ শাহ জেলাল মুরশেদ আলকাদেরী।

পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পীরজাদা সৈয়দ শাহ মামুন মুরশেদ আল কাদেরী।

উরস উপলক্ষ্যে “সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও জাতীয় ঐক্য” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত ও শিষ্য যোগদান করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি মোঃ আব্দুল গনি, প্রাক্তন বিচারপতি মীর দারা শেকো, প্রাক্তন বিচারপতি মোঃ নিজামুদ্দিন, কলকাতা তালতলা খানকাহ শরিফের পীরসাহেব হযরত মাওলানা সৈয়দ শাহ ফাদিল ইরশাদ রাশূদ আলী আলকাদেরী, ইস্ট ট্রাফিক গার্ডের ওসি অমিত ঘোষ, প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ জিয়াউল কাদের, কলকাতা পুলিশের অফিসার সুরাবউদ্দিন মিদ্যা, হযরত সৈয়দ গোলাম মুস্তফা পাবলিক স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর, আর এন ঠাকুর হাসপাতালের প্রখ্যাত শল্যচিকিৎসক ড. তারশিদ আলী জাহাঙ্গীর, কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ নাসিরুল হোসেন, ক্যাগ বেঙ্গলের সিনিয়র অ্যাকাউন্ট অফিসার সৈয়দ মঈনুর রহমান, মেদিনীপুর এস এম আই হাই-মাদ্রাসার প্রাক্তন প্রধানশিক্ষক সৈয়দ আশেকুল বারী, কাদেরী টাইমস-এর সম্পাদক সৈয়দ মিনহাজ হোসেন আল হোসেনী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী আতাউল গওস। কলকাতা দরবার শরিফের নায়েব সাজ্জাদানশীন, মাওলানা আজাদ কলেজের আরবি বিভাগের প্রধান হযরত মাওলানা অধ্যাপক ড. সৈয়দ মুস্তাফা মুরশেদ জামাল শাহ আল কাদেরী বড় হুজুরের জীবনাদর্শ ও মানব জীবনে তাঁর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নুর মোহাম্মদ কাদেরী, মাওলানা বাকিবিল্লাহ রিজভী কাদেরী, মাওলানা সাব্বির আলম মিসবাহী কাদেরী প্রমুখ।

অনুষ্ঠানের শেষে পীর সাহেব হযরত মওলানা সৈয়দ শাহ জেলাল মুরশেদ আলকাদেরী বিশ্বশান্তি ও মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

এই উরস শরীফ পীর সাহেব সৈয়দ শাহ জালাল মুর্শিদ আল কাদেরী’র পরিচালিত খানকাহ শরীফ কাদেরী মেহেরীয়া মেদিনীপুর, খানকাহ শরীফ কাদেরীয়া হুসাইনী পীয়ার ডাঙ্গা, খানকাহ শরীফ কাদেরীয়া মুর্শেদীয়া কেশপুর এবং খানকাহ শরীফ কাদেরীয়া আরামবাগেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd