• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ সদস্যের কমিটি ঘোষণা — সভাপতি আল হেলাল, সম্পাদক কামরুল পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ

Reporter Name / ৭০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাট প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১ নম্বর কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাফিজার রহমান হাফিজ।

সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজুয়ানুল হাবিব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হাফিজার রহমান হাফিজ কামদিয়া ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, আল্লাহ তায়ালা যদি আমাকে সম্মান দান করেন, ইনশাআল্লাহ কামদিয়া ইউনিয়নের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবো। ইউনিয়নবাসীর কল্যাণ ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই।

এ সময় তিনি ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd