এম বাদল খন্দকার, বিশেষ প্রতিনিধি:
সরাইল উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার।
স্থানীয় বিভিন্ন মহলে জনগণের মুখে এখন একটাই দাবি— সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বের হাত ধরে সরাইলের পরিবর্তন।
“তৃণমূলের পরীক্ষিত নেতা আনোয়ার মাস্টার:
সমর্থকদের দাবি, তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি তৃণমূলের পরীক্ষিত নেতা।
– ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক তুখোড় ছাত্রনেতা
– সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি
– সরাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি
– সরাইল উপজেলা বিএনপির ৩ বারের সাবেক সফল সাধারণ সম্পাদক
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এলাকার সুখে-দুঃখে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে রাত-দিন ছুটে বেড়ান বলেই সাধারণ মানুষ তাকে ভালোবেসে “মানবতার ফেরিওয়ালা”উপাধি দিয়েছেন।
স্থানীয়দের একাংশ জানান, উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করা আগামী দিনের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তারা মনে করেন, পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন উপজেলা গঠন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন আনোয়ার মাস্টার।
এদিকে সমর্থকরা আশা প্রকাশ করেছেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি সরাইল উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন। তাদের ভাষ্য, “সময়ের দাবি পরিবর্তন এবং জনগণের প্রত্যাশা পূরণে নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জনাব আনোয়ার মাস্টার।”
উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া ও প্রার্থিতা সংশ্লিষ্ট আইন ও নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সম্পন্ন হবে। জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হবে সরাইল উপজেলার আগামী দিনের নেতৃত্ব।