• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে ডাকাতির চেষ্টায় ব্যর্থ, ৩ ডাকাত আটক

Reporter Name / ২৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) থেকে:

গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মৌচাক ফকিরবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কালিয়াকৈর থানাধীন মৌচাক আমবাগে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পাওয়া যায়, একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ একটি হলুদ-সবুজ রঙের মিনি ট্রাক যোগে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের ঢাকা গামী লেনে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ মোবাইল ফোনের মাধ্যমে থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মান্নান এবং মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুস সেলিমকে জানানো হলে তাদের নেতৃত্বে মৌচাক ফারী পুলিশ এবং কালিয়াকৈর থানা পুলিশের ফোর্স যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দ্রুত পালানোর চেষ্টা করলে, অজ্ঞাতনামা একটি ট্রাক সামনে বেড়িগেট তৈরি করলে প্রার্থীর সাথে সংঘর্ষের ফলে ডাকাতদের ট্রাকের গ্লাস ভেঙে যায়। এসময় উপস্থিত জনতা ডাকাতদের আটক করে গণপিটুনি দেয়, যার ফলে আটক ডাকাতদের শরীরে রক্তাক্ত ও ফুলা জখম হয়। তবে ৩ জন ডাকাত উক্ত ট্রাক থেকে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় পুলিশের সঙ্গে যৌথভাবে তিনজন ডাকাতকে আটক করা সম্ভব হয়। আটককৃতরা হলো, বগুড়া থানার সরলপুর এলাকার নুরুল হকের ছেলে খোকন (৩৩),
নীলফামারী জেলার ডোমার থানার মেলাপাঙ্গা এলাকার দুলাল হোসেনের ছেলে রুবেল (২৫),
ময়মনসিংহ কোতয়ালী থানার গোপালনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে সেলিম (৪০)।

আটককৃতরা জানান, পালিয়ে যাওয়া তিন জন হলেন কালু, লালু ও বাবুল। পুলিশ তাদের কাছ থেকে একটি মিনি ট্রাকসহ দেশীয় অস্ত্র জব্দ করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে কাটার, এক্সেল রড, লোহার পাইপ, ছুরি, হাতুরি, স্ক্রু ড্রাইভার, প্লাস, কাঁচি ও প্লাস্টিকের দড়ি।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ মান্নান বলেন, “আটক ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র রাখার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক ডাকাতি ও মাদক মামলার রেকর্ড রয়েছে। চিকিৎসা শেষে তাদের আদালতে পাঠানো হবে।”

পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় এ অভিযান সফল হওয়ায় স্থানীয়রা স্বস্তিতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd