• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণার পাহাড়ি জনগোষ্ঠীর জীবন: প্রতিদিনের সংগ্রাম, অনিশ্চিত ভবিষ্যৎ পূর্বধলায় তিন দিনব্যাপী শ্যামাপূজা, থাকছে প্রসাদ বিতরণ ও আরতি প্রতিযোগিতা থানচিতে আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা পর্যটক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে জোরদার পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবি’র ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং মাদকদ্রব্য আটক শেরপুর জেলা প্রশাসনের মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত জনসেবার মানোন্নয়ন ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে নিন্দার ঝড় গোমস্তাপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মার্মা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান

Reporter Name / ১১৪ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মুন্সি শাহাব উদ্দীন,চট্টগ্রাম

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়ার বিস্তীর্ণ জনপদ যখন পানির নিচে তলিয়ে গিয়ে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন, ঠিক সেই কঠিন সময়ে সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজিজুল হক। নিজের শখের মোটরসাইকেল বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা এবং নিজ মালিকানাধীন মুদি দোকানের খাদ্যসামগ্রীসহ ৩ লাখ টাকারও বেশি সহায়তা তিনি বন্যাদুর্গত মানুষের হাতে তুলে দেন। তার এই নিঃস্বার্থ উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, বন্যার কয়েকদিন আগে ব্যক্তিগত প্রয়োজনে নিজের মোটরসাইকেলটি বিক্রি করেছিলেন আজিজুল হক। কিন্তু টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলে চারদিকে অসহায় মানুষের আর্তনাদ তাকে গভীরভাবে নাড়া দেয়। নিজের প্রয়োজনের কথা ভুলে গিয়ে বাইক বিক্রির পুরো অর্থই দুর্গত মানুষের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, সরকারি ত্রাণ পৌঁছানোর আগেই তিনি পানিবন্দী দুর্গম এলাকায় ছুটে যান। কখনো রাতের অন্ধকারে, কখনো কোমরসমান পানি পেরিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দেন শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ। শুধু তাই নয়, আশ্রয়হীন অনেক মানুষ তার বাড়িতেও আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন।

তার এই মানবিক কর্মকাণ্ড দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজিজুল হক বলেন, “বাইকটি ব্যক্তিগত প্রয়োজনে বিক্রি করেছিলাম। কিন্তু বন্যায় মানুষের অসহায় অবস্থা দেখে সেই টাকা নিজের জন্য খরচ করতে মন সায় দেয়নি। মানবিক দায়িত্ববোধ থেকেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। বাইক বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা কখন শেষ হয়ে গেছে, বুঝতেই পারিনি। পরে আমার মুদি দোকান থেকেও অনেক টাকার খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। মানুষের উপকার করতে পারলেই আমি আত্মতৃপ্তি অনুভব করি।”

তিনি আরও বলেন, “২০২৪ সালে ফেনীর ভয়াবহ বন্যার সময়ও বড়হাতিয়াবাসীর সহযোগিতায় প্রায় ১০ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছিলাম। মানুষের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে পারাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd