• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

কিশোরগঞ্জে যুবদল কর্মী নিহতের ঘটনায় ৫৭ জনের বিরুদ্ধে মডেল থানায় মামলা দায়ের

Reporter Name / ১৯৮ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

মোঃ- মাহ্ফুজুল হক খান (জিকু)

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপ‌জেলার বৌলাই এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে যুবদলকর্মী ইমরানুল হক হিমেল (২৮) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) রাতে নিহত হিমেলের মা হালিমা খাতুন সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক এমদাদকে প্রধান আসামি করা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন জানান, মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৫৭ জনের।

পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আরো ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। ওসি বলেন,তদন্তে যদি আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তাহলে অস্ত্র আইনের ধারা সংযোজন করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বৌলাই এলাকায় এমদাদুল হক এমদাদ ও আলী আব্বাস রাজনের মধ্যে রাজনৈতিক আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে পুরান বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে হিমেল মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে তিনি মারা যান। এ ছাড়া ওই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

হিমেলের মৃত্যুর পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ক্ষুব্ধ রাজনপন্থী লোকজন এমদাদ ও তার অনুসারীদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। নিহতের পরিবারের সদস্যরা জানান, হিমেলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।

ঘটনার পর যুবদলের কেন্দ্রীয় কমিটি এক বিবৃতিতে এমদাদ ও রাজন এ দুইজনকেই সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। পুলিশ জানিয়েছে, মামলার পর অভিযান শুরু হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের ধরতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd