• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে এড,জাহাঙ্গীর আলম মোল্লার সাংবাদিক সম্মেলন

Reporter Name / ২১৪ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের বিএনপি’র প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শহরের হোটেল শেরাটনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সাংবাদিক সম্মেলনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা লিখিত বক্তব্যে বলেন,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়ে তাড়াইল-করিমগঞ্জে তিনি নিজে বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল করে আসছেন। তিনি দেশনেত্রীর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

তিনি আরও বলেন,২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় ২৭৩টি আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে। এর মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে সাবেক শিক্ষামন্ত্রী ড.এম ওসমান ফারুকের নাম ঘোষণা করা হলেও স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা ছিল দীর্ঘদিনের ত্যাগী নেতাকে গুরুত্ব দেওয়া হবে।

নিজের রাজনৈতিক জীবনের দীর্ঘ ইতিহাস উপস্থাপন করে এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা দাবি করেন, ১৯৭৮ সাল থেকে ছাত্রদল-যুবদল-বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি দলের দুর্দিনে কাজ করে এসেছেন, আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং বারবার নির্যাতন-কারাবরণের শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করেন যে বয়সজনিত কারণে ৮৭ বছর বয়সী ড.এম ওসমান ফারুক শারীরিক ও মানসিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপযোগী নন। ফলে এই আসনটিতে বিএনপি পরাজয়ের ঝুঁকিতে আছে বলে তিনি মনে করেন।

সাংবাদিক সম্মেলনে তিনি দাবি জানান স্থানীয় নেতাকর্মীদের মতামত ও জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে (এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লার) নামেই যেন কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপি’র চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সাংবাদিক সম্মেলনের শেষে তিনি দলের হাইকমান্ডের প্রতি মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd