• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস মেলা আজ থেকে শুরু কবিতাঃ মুখোশ – কলমেঃ সাহেলা সার্মিন ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিনাজপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমন ধানের ক্ষতি, দুশ্চিন্তায় হাজারো কৃষক চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জে বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ফুলবাড়ীতে একসময় প্রাচীন জমিদারদের রাজত্ব, ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ ওয়েল জব্দ

কিশোর গ্যাং ও মাদক কারবারিদের জেলখানা হবে ঠিকানা- নওগাঁর পুলিশ সুপার

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন, স্টাফ রিপোর্টার, নওগাঁ:

নওগাঁ জেলায় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, কিশোর গ্যাং-মাদক কারবারিদের জেলই ঠিকানা। নওগাঁয় তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর মান্দা উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে “অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে” আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মান্দা থানার ওসি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আরও বলেন, মান্দার এই এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদক কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, ইতোমধ্যে মান্দার তুডুকবাড়িয়া এলাকার কিশোর গ্যাংয়ের দুই নেতা সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে যারাই কিশোর গ্যাং, সন্ত্রাস কিংবা মাদকের সঙ্গে যুক্ত হবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। পুলিশ সুপার শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও সাইবার ক্রাইম থেকে দূরে থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত সবাই হাত তুলে মাদকবিরোধী কার্যক্রমে কাজ করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd