মোঃ শিহাব খন্দকার,
বিশেষ প্রতিনিধি খুলনা জেলা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে ৩৬ জনের নতুন তালিকা ঘোষণা করেন। খুলনা জেলার মোট ০৬টি সংসদীয় আসনের ০৫ টি ১ম পর্যায়ে ০৩ নভেম্বর ঘোষণা করেন। আজ বাকি ০১টা খুলনা-০১ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমির এজাজ খান এর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেন। ডিসেম্বর-২০২৩ এর হিসাব অনুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা-২৯০২৬৭
পুরুষ ভোটার-১৪৪৫৬৮
নারী ভোটার-১৪৫৬৯৯।
হিন্দু অধ্যুষিত এ অঞ্চলে আলহাজ্ব আমির এজাজ খান প্রার্থী হওয়ার আগে বিএনপি প্রার্থীদের খুব সামান্য ভোট পাওয়ার রেকর্ড আছে কিন্তু ২০০১ সালের জাতীয় নির্বাচনে আলহাজ্ব আমির এজাজ খান আওয়ামীলীগের প্রার্থী পঞ্চানন বিশ্বাসের বিপক্ষে ৪৭৫২৩ ভোট পান,২০০৮ সালে জাতীয় নির্বাচনে সে ভোট বেড়ে ৬৮৪২০ হয়,২০১৪ সালে বিতর্কিত নির্বাচনে বিএনপি নির্বাচন বয়কট করলে আমির এজাজ খান ও প্রার্থী হওয়া থেকে বিরত থাকেন।
২০১৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন জটিলতার কারনে বিএনপি সহ সকল বিরোধীদল শেখ হাসিনা সরকারের অধিনে নির্বাচনে যাই।সেরকম একটা বিতর্কিত নির্বাচনে ও আলহাজ্ব আমির এজাজ খান ২৮৩৩২ ভোট পান। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বল্লে তারা জানান আলহাজ্ব আমির এজাজ খান ফ্যাসিস্ট সরকারের সময় জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছেন সে অবস্থায় ও এলাকায় থেকে এলাকার মানুষের সেবা করার জন্য কাজ করেছেন। সেজন্য অঞ্চলের মানুষ আলহাজ্ব আমির এজাজ খানকে ভোট দিবে বলে আমরা আশা রাখি।