• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

খুলনা-২ আসনে হাতপাখার প্রার্থী মুফতী আমানুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name / ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

ব্যুরো প্রধান, খুলনা বিভাগ:

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় তিনি খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকারের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও খুলনা-২ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন, মহানগর সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুফতী ইমরান হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, ফেরদৌস গাজী সুমন, এইচ এম খালিদ সাইফুল্লাহ, আলহাজ্ব আবুল কাশেম, মো. নুরুজ্জামান বাবুল, আব্দুল মান্নান সরদার।আরও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি গাজী আল আমিন ও সাধারণ সম্পাদক পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি আব্দুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি ফরহাদ মোল্লাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd