• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে নিন্দার ঝড় গোমস্তাপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মার্মা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার স্টেথোস্কোপে রোগের সঙ্গে মানুষের মনের সংকেত পেয়েছিলেন রেবতী সাহা গোয়াইনঘাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত সিংগাইরে খাবার হোটেলের দুই মালিককে মোবাইল কোর্টে জরিমানা আগামী বছরের নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার প্রকল্পের উদ্বোধন- পানি সম্পদ প্রতিমন্ত্রী

গোমস্তাপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত
বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসি পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন, নুনগোলা কেডিসি পাড়ার মোসা. আয়না খাতুন (৩৫), স্ত্রী মো. হেলাল উদ্দিন এবং একই এলাকার মোসা. রেহানা পারভীন (৪০), স্ত্রী মো. আব্দুল কাদের। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. সেলিম রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোমস্তাপুর উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এবং ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের সি-কোম্পানি ও রহনপুর বিওপির সদস্যরা অংশ নেন।
অভিযানকালে গ্রেপ্তার আয়না খাতুনের সেমিপাকা বসতবাড়ির গেটের সামনে থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd