• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে খাবার হোটেলের দুই মালিককে মোবাইল কোর্টে জরিমানা আগামী বছরের নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার প্রকল্পের উদ্বোধন- পানি সম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে আবারও বিজিবির মুর্তি উদ্ধার পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও গরু আটক সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন- এমপি নাদিয়া পাঠান পাপন ময়মনসিংহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন, রোড শো ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৬৬ জনকে আর্থিক সহায়তা নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, প্রতিবন্ধী নাগরিককে হুইলচেয়ার প্রদান খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা

আগামী বছরের নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার প্রকল্পের উদ্বোধন- পানি সম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।উচ্চ ক্ষমতাসম্পন্ন টেকনিশিয়ানের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়ার যাচাই বাছাই সম্পন্ন হলে আগামী বছরের নভেম্বরের দিকে প্রধানমন্ত্রীকে দিয়ে প্রকল্পটির উদ্বোধন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন খাল খনন কার্যক্রম ও ধরলা নদীর ডান তীরের ভাঙন হতে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা প্রকল্পের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মন্ত্রী বলেন ধরলা নদীর তীর সংরক্ষণে নদীর দুই তীরে বৃন্দাবন ঘাস রোপনের কথা বলেন। মন্ত্রী আরও বলেন চায়না,নেদারল্যান্ড ও মালোশিয়া থেকে পরামর্শ নেয়ার ও কথা বলেন।
‎তিনি বলেন, মহেন্দ্রনগরের খালটির কাজ শেষ করে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। খালের দুই পাশে বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে এলাকাটিকে দৃষ্টিনন্দন করে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান,পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের প্রশাসক একেএক মমিনুল হক,পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd