• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ড্রেজার ও নৌকা ধ্বংস

Reporter Name / ১৫৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৬টি ড্রেজার মেশিন ও নৌকা ধ্বংস, ১৫টি বালু সরবরাহের পাইপ ভেঙে দেওয়া এবং দুইজনকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন’র নেতৃত্বে উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর এবং লোনী গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা স্পটেই ধ্বংস করা হয়। একই সাথে বালু স্থানান্তরের জন্য ব্যবহৃত ১৫টি প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে বিকল করে দেওয়া হয়। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধের সাথে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি চৌকস টিম যৌথভাবে সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেন জানান, পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এই ধরণের অবৈধ তৎপরতা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd