• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

গোয়াইনঘাটে পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ২০৫ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন বলেছেন, এই দেশে হিন্দুদের উপর নির্যাতনের কোন বিচার হয়না,হামলা লুটপাট হলে কোন মন্ত্রী একটু শান্তনাও দেননা। সরকার আসে,যায় কিন্তু হিন্দুদের উপর চালিত নির্যাতন বন্ধ হয়না। প্রতিনিয়তই হিন্দুদের হামলার শিকার হতে হয়,তুচ্ছ ঘটনায় হামলা লুটপাটের শিকার হন হিন্দুরা। সৃষ্ট এসব ঘটনায় তদন্ত কমিটি হয়,মামলা হয় কিন্তু বিচার হয়না। গাইবান্ধার মন্দিরে রামমূর্তি নিয়ে সৃষ্ট ঘটনায়ও কেউ কোন ব্যবস্হা নেয়নি।  আশ্বাসের ফাইলে বন্ধি থাকে হিন্দুদের উপর নির্যাতন,নিপিড়নের বিচারের বাণী। নিজেদের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করতে ভেদাভেদ ভূলে সবাই মিলে মিশে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন,আমাদের দূর্গোৎসবে সরকার খয়রাতি চাল বরাদ্দ দেয়। আমরা সেটাই নেই,কিন্তু খয়রাতি চাল দিয়ে কেন মায়ের পূজা করবো এটা থেকে আমাদের সনাতনীদের বেরিয়ে আসতে হবে। নিজেদের মধ্যে চাঁদা তুলে দূর্গোৎসবের আয়োজন করতে হবে। গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের আওতাধীন সকল মন্দির ব্যবস্হাপনা ও পরিচালনায় সুন্দর সুশৃঙ্খল নেতৃত্ব গড়ে তুলতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের মন্দির সহ স্থাপনার  নিরাপত্তা ও সুরক্ষায় সরকারকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।
তিনি শনিবার ২৭ জুন সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরস্হ শিব বাড়ি মন্দিরে পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাটের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার৷ সভাপতি সুবাস চন্দ্র পাল ছানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস ও সুলাল কান্ত দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক ও যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক লিপ্টন রঞ্জন তালুকদার,যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র সদস্য ও জৈন্তাপুর পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক প্রনত কান্ত দেব,জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব মিতিল পাল প্রান্ত,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃঞ্চ দেব চন্দন,সাধারণ সম্পাদক রনজিত কুমার চন্দ সন্তোষ, সিলেট মহানগর পূজা পরিষদ নেতা দিপক দাস প্রমুখ। সভায় গোয়াইনঘাটের প্রবীন সাংবাদিক নন্দিরগাঁও ইউপির পূজাউদযাপন পরিষদের সভাপতিসহ ১৩টি ইউপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।পরে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন মন্দিরের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সিলেটের পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষের সঞ্চালনায় সভায় সর্ব সম্মতিক্রমে নিকলেশ দাশকে সভাপতি,নিত্যানন্দ দাসকে সাধারণ সম্পাদক ও  প্রশান্ত দে টিপলুকে সাংগঠনিক সম্পাদক করে গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ছবিঃ গোয়াইনঘাটে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন গোপিকা শ্যান পুরকায়স্থ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd