• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

গোয়াইনঘাটে মডেল একাডেমি বাংলা বাজার এর পক্ষ থেকে এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা

Reporter Name / ১৫৬ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

 

সিলেট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের মডেল একাডেমি বাংলা বাজার এর আয়োজনে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার ১ ডিসেম্বর মডেল একাডেমির মিলনায়তনে একাডেমির পরিচালকের সঞ্চলনায় ও ইউপি সদস্য এখলাছুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি র বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। এসময় তিনি বলেন,ভালো লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে, তোমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। পাশাপাশি কারিগরী জ্ঞান অর্জন করতে হবে। মডেল একাডেমি বাংলা বাজার প্রতিষ্ঠানটি গড়ে তুলতে যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানান। এই প্রতিষ্ঠানটির কারণে ভালো লেখাপড়ার সুযোগ পেয়েছে এলাকার ছাত্র ছাত্রী। ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠানটির কতৃপক্ষকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদেরকে আরোও মনোযোগী হতে হবে।

বিশেষ অতিথি র বক্তব্য রাখেন ৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন,স্থানীয় মুরব্বি মদরিস আলী, স্বাস্থ্য পরিদর্শক মনিরুজ্জামান, রমজান রুপজান বাগের একাডেমি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

উপস্থিত ছিলেন মডেল একাডেমির পরিচালক তোফায়েল আহমদ,গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কামাল উদ্দীন, বর্তমান সভাপতি নাজিম উদ্দীন, সহ সভাপতি বেলাল আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd