• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ৪টি পূজা মণ্ডপে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সুজাতুর রহমানের অর্থ সহায়তা দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পূজামন্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় সিলেটে প্রথম মিশাল বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গা উৎসবের উদ্বোধনী আয়োজনে বিএনপি নেতা পার্থ দেব মন্ডল পূর্বধলায় ধলাই নালা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ শারদীয় দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের বিশেষ টহল জোরদার নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন – এমপি মোস্তাফিজুর রহমান থানচি-তিন্দুমুখ সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সাতটি বিষয়ে বিজয়ী ৬০ জন প্রতিযোগীর মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা শহরের অক্ট্রয় মোড়স্থ মডেল মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্মসচিব আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো. গোলাম মোস্তফা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd