• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাসিক আড্ডা ও পুরস্কার বিতরণ পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন রাণীশংকৈল থানার ওসি আমান চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান পাঁচবিবি সীমান্তে বিজিবির মূর্তি উদ্ধার পাঁচবিবিতে ছোটভাইয়ের আঘাতে বড়ভাই খুন ৩ দিনের সরকারি সফরে লালমনিরহাট ও কুড়িগ্রাম আসছেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ ফারুক আহমেদ (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ফারুক আহমেদ কালিচক গ্রামের মোঃ আলম আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে ফারুক আহমেদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং বাংলাদেশি বিভিন্ন মুদ্রার ১ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd