• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পদুয়া ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম সিকদার জাতীয় দৈনিক ‘এদিন’-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ সুজন মিয়া, বিভিন্ন মহলের অভিনন্দন দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ভূমিকাও পালন করছে বিজিবি- সেক্টর কমান্ডার দিনাজপুর চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান লোহাগাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ‘২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি, নেত্রকোণা:
নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। পরিদর্শনকালে তিনি উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার ও শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান, দুস্থ নারী এবং গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে অনুদান ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান উপজেলা পরিষদের নতুন গেট নির্মাণকাজ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কারিগরি সহযোগিতায় অফিসার্স ক্লাব নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অর্থ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পরিবার ও শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদান হিসেবে বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন এবং গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন মিতু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd