লালমনিরহাট প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ৩দিনের সরকারি সফরে শল ২৭ নভেম্বর শুক্রবার লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন।
এসময় মন্ত্রী ২৮ নভেম্বর শনিবার সকাল ১১টায় কুড়িগ্রামের সদর উপজেলার নাগদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি বিকাল ৪টায় কুড়িগ্রাম জেলা পরিষদ শিশুপার্ক উদ্বোধন করবেন।
এপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ২৯ নভেম্বর রোববার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তলে অতিদরিদ্র পরিবারের জন্য পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বাড়ি ‘ঠিকানা’ উদ্বোধন করবেন। সকাল ১১টায় তিনি লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা ইজতেমার আখেরী মোনাজাতে অংশগ্রহণ করবেন। দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের দুরাকুটিতে বিএডিসি (সেচ), লালমনিরহাট বাস্তবায়িত নবায়নযোগ্য শক্তিনির্ভর ও পানি সাশ্রয়ী আধুনিক সেচ প্রযুক্তির উদ্বোধন করবেন।
ওই দিন রোববার মন্ত্রী সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ৩দিনের সরকারি সফরে শুক্রবার (২৭ নভেম্বর) লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ২৮ নভেম্বর শনিবার সকাল ১১টায় কুড়িগ্রামের সদর উপজেলার নাগদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর তিনি বিকাল ৪টায় কুড়িগ্রাম জেলা পরিষদ শিশুপার্ক উদ্বোধন করবেন।
সফরসূচিতে আরও উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ২৯ নভেম্বর রোববার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তলে অতিদরিদ্র পরিবারের জন্য পরিবেশবান্ধব ও দুর্যোগ সহনশীল বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বাড়ি ‘ঠিকানা’ উদ্বোধন করবেন। সকাল ১১টায় তিনি লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা ইজতেমার আখেরী মোনাজাতে অংশগ্রহণ করবেন। এরপর মন্ত্রী দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটের দুরাকুটিতে বিএডিসি (সেচ), লালমনিরহাট বাস্তবায়িত নবায়নযোগ্য শক্তিনির্ভর ও পানি সাশ্রয়ী আধুনিক সেচ প্রযুক্তির উদ্বোধন করবেন।
ওই দিন রোববার মন্ত্রী সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।
সফরসূচি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।