• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের বিশ্বনাথে “ক্লিন বিশ্বনাথ গ্রীণ বিশ্বনাথ”র অফিস উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ধামইরহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি শামসুজ্জোহা খান ইউএনও’র উদ্যোগে বর্ণমালা ও নানা প্রজাতির রঙিন ছবিতে সাজলো বিয়াম ল্যাবরেটরি স্কুল ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটির সভা স্বাধীনতার পর প্রথম দুর্গাপূজা, কড়কড়িয়া গ্রামে উৎসবের আমেজ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশী মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

​
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালান মুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশী মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
​গ্রেপ্তারকৃত আসামীর নাম মোসাঃ বেলি (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া (বাখর আলী) গ্রামের নাইমুরের স্ত্রী ও সাইফুলের মেয়ে।
​পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। গতকাল বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর ২:২৫ ঘটিকায় এসআই (নিঃ) ইমরান হোছাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চরবাগডাঙ্গা ইউনিয়নের বকরীপাড়া এলাকায় অভিযান চালান।
​অভিযানকালে আসামী বেলির বসতবাড়ির উত্তর দোয়ারী চার চালা টিনের ঘরে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে আসামীর দেখানো ও শনাক্তমতে ঘর থেকে অবৈধভাবে সংগৃহীত ৩৬ (ছত্রিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ জব্দ করে আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
​জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

​মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd