• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ ছিনতাই হওয়া অটো উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তারে পুরস্কৃত রাণীশংকৈল থানার ওসি আমান ও এসআই নিতাই উৎপাদন শিল্পে এআই ব্যবহারে আরআরসি পলিটেকের নতুন কোর্স

জলঢাকা টেংগনমারী বাজারে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

Reporter Name / ৮০ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলার টেংগনমারী বাজারে যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় টেংগনমারী দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি ওছিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি নাজমুল আলম বলেন, “সাধারণত মফস্বল এলাকার একটি থানায় দ্বিতীয় কোনো ট্রাফিক পুলিশ বক্স কিংবা অতিরিক্ত ট্রাফিক পুলিশ দেওয়া হয় না। অনেক প্রচেষ্টার মাধ্যমে টেংগনমারীতে ট্রাফিক পুলিশ আনার ব্যবস্থা করা হয়েছে। এখন এলাকাবাসী ও ব্যবসায়ীরা আন্তরিকভাবে সহযোগিতা করলে ট্রাফিক পুলিশ সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। এতে বাজার এলাকায় যানজট ও বিশৃঙ্খলা অনেকাংশে কমে আসবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ কামরুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমির মনোয়ার হোসেন বাবু এবং টেংগনমারী দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহসভাপতি রবিউল ইসলাম।
এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ট্রাফিক পুলিশ বক্স চালুর মাধ্যমে টেংগনমারী বাজারে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে, যানজট কমবে এবং পথচারীদের নিরাপদ চলাচল আরও নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd